কুইজ প্রতিযোগিতা [ প্রথম পর্ব ]
আমাদের বিজ্ঞান নিউজ সাইটের জন্মই হয়েছিল মূলত, বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্দেশ্যে ও জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য। আমাদের সেই লক্ষ্যকে আরও ত্বরাণ্বিত করতে এবার আমরা আয়োজন করতে যাচ্ছি ‘বিজ্ঞান নিউজ: কুইজ প্রতিযোগিতা [ প্রথম পর্ব ]’ । আমরা চাই, আমাদের এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজ্ঞান চর্চা আরও ছড়িয়ে পড়ুক সাধারণ মানুষের মাঝে। কারণ বিজ্ঞানের আলো যত ছড়াবে, আমাদের কুসংস্কারাচ্ছন্ন-অনগ্রসর সমাজ, অনুন্নত দেশ উঠে আসতে পারবে প্রগতির দিকে, উন্নতির দিকে। তাই বিজ্ঞান চর্চাকে আনন্দময় করতে আমাদের বিজ্ঞান নিউজের পক্ষ থেকে এই ছোট্ট আয়োজন। হয়তো আমাদের এই পরিসর এখনো অনেক ছোট! তবে আমরা বিশ্বাস করি, এই পরিসর একদিন অনেক বড় আকার ধারণ করবে, প্রতিটি ঘরে ঘরে মানুষ বিজ্ঞান চর্চায় উদ্যোগী হবে। সেই দিনের প্রতীক্ষায় এখন থেকে আমাদের বিজ্ঞান নিউজ সাইটে প্রতি মাসে দুবার অর্থাৎ পাক্ষিকভাবে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কুইজ প্রতিযোগিতার নিয়ম ও এই পর্বের প্রশ্ন নিচে দেওয়া হলো।
কুইজ প্রতিযোগিতার নিয়ম:
১। প্রতি পর্বের কুইজে বিজ্ঞান বিষয়ক ৫টি করে প্রশ্ন থাকবে। এর মধ্যে ৪টি প্রশ্ন হবে আমাদের সাইটে প্রকাশিত পোস্ট থেকে। অর্থাৎ আপনি আমাদের বিজ্ঞান নিউজের নিয়মিত পাঠক হলে, আমাদের সব পোস্ট পড়ে থাকলে ওই ৪টি প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবেন। আর বাকি প্রশ্নটি হবে বিজ্ঞান নিউজে অপ্রকাশিত কোনো টপিক থেকে। তবে অবশ্যই বিজ্ঞান বিষয়ক।
২। কুইজে অংশগ্রহণ করার জন্য, প্রথমে আপনাকে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে হবে, এরপর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে। তারপর আমাদের পেজের কুইজ বিষয়ক এই পোস্টটার কমেন্টে আপনার ৫জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে।
[এগুলো আবশ্যিক করণীয়। সবকিছু ম্যানুয়ালি চেক করা হবে!]
৩। ওপরের কাজগুলো করার পর কুইজের উত্তর করবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। প্রশ্নের নাম্বার সঠিকভাবে লিখে সিরিয়াল অনুযায়ী উত্তর করবেন। ১ নং প্রশ্নের উত্তর ৩ নং এ, এভাবে উত্তর করবেন না। প্রয়োজনে প্রশ্নসহ কপি করে, উত্তর করবেন এভাবে:
- মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক কে? উত্তর: আইজ্যাক নিউটন।
- আপেক্ষিকতা তত্ত্বের জনক কে? উত্তর: আলবার্ট আইনস্টাইন।
৪। এই পর্বে উত্তর করার শেষ সময়: ৩১/০৮/২০১৯ (রাত ১১:৫৯) পর্যন্ত।
৫। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২ জনকে বিজয়ী করা হবে। বিজয়ীদের জন্য আমাদের বিজ্ঞান নিউজের পক্ষ থেকে উপহার হিসেবে থাকবে: বই / টি শার্ট / মোবাইল রিচার্জ। উপহারের চেয়ে আদতে অংশগ্রহণ ও বিজ্ঞান চর্চাটাই মুখ্য!
কুইজ প্রতিযোগিতা [ প্রথম পর্ব ] : প্রশ্নসমূহ
১। জেনারেটর আবিষ্কার করেন কে?
২। জেনেটিক থেরাপি কী?
৩। হোমিওপ্যাথি চিকিৎসার জনক কে?
৪। স্টেথোস্কোপ সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
৫। অভিকর্ষজ ত্বরণ g এর মান কত?

![বিজ্ঞান নিউজ: কুইজ প্রতিযোগিতা [ প্রথম পর্ব ]](https://i0.wp.com/biggannews.com/wp-content/uploads/2019/08/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9C_-%E0%A6%95%E0%A7%81%E0%A6%87%E0%A6%9C-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC.jpg?fit=1024%2C536&ssl=1)


